ডিনারে দুজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি ও উইকেন্ড ডিনার শেষে রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন
ইনস্টাগ্রাম

রাতবিরাতে ডিনারে বেরিয়েছিলেন দুজন। অ্যাঞ্জেলিনা জোলি আর উইকেন্ড। লস অ্যাঞ্জেলেসের রাস্তা। দু-চারজন পাপারাজ্জি ঘাপটি মেরে বসে থাকে। ইতালীয় একটি রেস্তোরাঁ থেকে বের হতেই ক্যামেরায় টপাটপ ছবি তোলা হলো।

অ্যাঞ্জেলিনা জোলি
ইনস্টাগ্রাম

কিন্তু ঘটনা কী? কী আর, প্রেম—সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। হতেও পারে। দুজন যে এখনো ‘সিঙ্গেল’। ব্র্যাড পিটের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে জোলি এখন একা। আর উইকেন্ড? সেলেনা গোমেজ আর বেলা হাদিদের সঙ্গে সম্পর্ক শেষে জড়াননি কারও সঙ্গে।

দ্য উইকেন্ড
ইনস্টাগ্রাম

কেউ অবশ্য বলছেন, আরে না। একসঙ্গে বের হলেই কি প্রেম হয়ে যায় নাকি! কাজ থাকতে পারে না? কিংবা বন্ধুর সঙ্গে বন্ধুর নির্দোষ মোলাকাতও তো হতে পারে। তাও ঠিক। উড়িয়ে দেওয়া যায় না। এইচবিওর নতুন প্রকল্প ‘দ্য আইডল’-এ দেখা যাবে উইকেন্ডকে।

অ্যাঞ্জেলিনা জোলি
ইনস্টাগ্রাম

এই সিরিজের সহলেখকও তিনি। একজন নারী পপ তারকার সঙ্গে লস অ্যাঞ্জেলেসের একটি ক্লাবের মালিকের প্রেম নিয়ে সিরিজের কাহিনি। সিরিজের নির্বাহী প্রযোজকও উইকেন্ড। হয়তো নারী পপ তারকার চরিত্রে জোলিকে নিতে পারেন। তাই অনেকের ধারণা, কাজের কথাও হতে পারে।

কী জানি! কিছু্ই পরিষ্কার নয় এখনো। দুজন যে এ বিষয়ে কোনো কথাও বলেননি।