ডিক্যাপ্রিওর ১০ লাখের বাংলো ১ কোটি ডলারে বিক্রি

অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও প্রায় ১০ গুণ লাভে বিক্রি করছেন তাঁর ম্যালিবুর বিলাসবহুল বাংলো। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ম্যালিবুর ‘বিলিয়নিয়ার্স বিচ’ নামের এলাকায় অবস্থিত ওই বাংলোর দাম হাঁকা হয়েছে ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার। ডিক্যাপ্রিও বাংলোটি ১৯৯৮ সালে ১০ লাখ ৬০ হাজার ডলার দিয়ে কিনেছিলেন।

‘টাইটানিক’ ছবির সাফল্যের পর পারিশ্রমিক ও লভ্যাংশ মিলে মোট ২ কোটি ৩০ লাখ ডলার আয় করেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। তখনই লিও তাঁর মা এর্মেলিনের জন্য ১ হাজার ৭৬৫ বর্গফুটের সমুদ্রমুখী এই বাংলোটি কেনেন। তখন লিওর বয়স ছিল ২৪।

তবে ওই বাংলো লিও কিংবা তাঁর মা কেউই নিয়মিত থাকতেন না। বেশির ভাগ সময়ই বাংলোটি ভাড়া দেওয়া থাকত। তিন বেডরুম, দুই বাথরুম, সমুদ্রমুখী বেলকনি, সুসজ্জিত হেঁশেল আর বিলাসবহুল অন্দরসজ্জার কারণে বাংলোটি ছিল ভ্রমণবিলাসীদের কাছে খুবই প্রিয়। অফ-সিজনে মাস প্রতি ২৩ হাজার ডলারে বাংলোটি ভাড়া দেওয়া হতো। আর গ্রীষ্মের সময় বাংলোটির ভাড়া ছিল প্রতি মাসে ৫০ হাজার ডলার। এই বাংলো ১৯৫০ সালে তৈরি। ডেইলি মেইল।
