ডুবে ডুবে জল

>
- কেটি পেরি আর নায়ক রবার্ট প্যাটিনসন প্রেম করছেন!
- জনসমক্ষে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।
- এ জুটি খুব সাবধানী।
হলিউড গায়িকা কেটি পেরি আর নায়ক রবার্ট প্যাটিনসন নাকি প্রেম করছেন! কিন্তু জনসমক্ষে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। কারণ এ জুটি খুব সাবধানী। রীতিমতো ডুবে ডুবে জল খাচ্ছেন। এবারও তাঁদের একসঙ্গে ক্যামেরায় ধরতে পারলেন পাপারাজ্জিরা। সম্প্রতি একটি ‘রোমান্টিক ডিনার’-এ বেরিয়েছিলেন এ জুটি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁয় দুজনকে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখেছেন কয়েকজন ভক্ত। এমনকি দূর থেকে তাঁদের ছবিও তুলেছেন কেউ। কিন্তু ছবিগুলো খুব ঝাপসা। তবে হ্যাঁ, তাঁরা যে কেটি আর প্যাটিনসন, সেটা ঠিকই শনাক্ত করা গেছে।
গত আগস্ট মাসে প্রথম শোনা যায়, গায়িকা কেটি পেরি ও অভিনেতা রবার্ট প্যাটিনসনের মধ্যে নাকি খুব ভাব হয়েছে। কিন্তু এ কথা কখনোই স্বীকার করেননি এই দুই তারকা। বরাবরই সাংবাদিকদের প্রেমবিষয়ক প্রশ্ন এড়িয়ে গেছেন। তবে এবার যেহেতু ভক্তরা এ জুটিকে অন্তরঙ্গ অবস্থা দেখেছেন, তাই আর গুঞ্জনের কোনো অবকাশ নেই। সেদিন রেস্তোরাঁয় থাকা এক ভক্ত বলেছেন, ‘পুরো সন্ধ্যা কেটি ও রবার্ট একে অপরের সঙ্গে হাসিঠাট্টা করছিলেন, হাত ধরে বসেছিলেন। তাঁদের সঙ্গে কয়েকজন বন্ধুও ছিলেন, তবে কেটির পাশ থেকে কখনো ওঠেননি রবার্ট। দেখেই বোঝা যাচ্ছিল, তাঁদের মধ্যে কিছু একটা চলছে।’ এস শোবিজ