ডোরির খোঁজে ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ফাইন্ডিং ডোরি’ ছবির পোস্টার
‘ফাইন্ডিং ডোরি’ ছবির পোস্টার

আগামী শুক্রবার থেকে ঢাকায় শুরু হবে ডোরির খোঁজ। অর্থাৎ হলিউডের টপচার্টের শীর্ষে থাকা ‘ফাইন্ডিং ডোরি’ ছবির প্রদর্শনী শুরু হবে ঢাকায়। ১৭ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া এ ছবি ঢাকায় আনছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স।

২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ফাইন্ডিং নিমো’ ছবির দ্বিতীয় কিস্তি ‘ফাইন্ডিং ডোরি’। প্রথম ছবিতে হারিয়ে যাওয়া নিমোর সমুদ্র-রোমাঞ্চ দেখানো হয়। আর এবার ডোরির পালা। ছবিটির থ্রিডি ফরম্যাটে প্রদর্শিত হবে ঢাকায়।