ড্যানিয়েল ক্রেগের শত্রু ইন্টারনেট!

ইন্টারনেটে কেউ ড্যানিয়েল ক্রেইগ সম্পর্কে বাজে মন্তব্য করলে দারুণ রাগ করেন তিনি। স্কুল ছাত্রের মতোই অপমানিত বোধ করেন সে সময়।
জেমস বন্ড সিরিজে নাম ভূমিকায় অভিনয় করে নাম করেছেন ক্রেগ। সিরিজের ‘ক্যাসিনো রয়াল’ ছবিটির পর থেকেই অন্তর্জালকে ভয় পেতে শুরু করেছেন তিনি। বুঝতে পেরেছেন, যোগাযোগ মাধ্যমে লেখার সুযোগ পেলে মানুষ কতোটা নিষ্ঠুর হতে পারে!
শিল্পীদের জন্য একটা পরামর্শও দিয়েছেন জেমস বন্ড তারকা, ‘আপনি যদি কিঞ্চিত বিখ্যাত হয়ে যান, তাহলেই ইন্টারনেট থেকে একশ হাত দূরে থাকুন।’
৪৭ বছর বয়স্ক এই শিল্পী ‘আধুনিক বিশ্ব’কে বুঝতে পারেন না বলেও মন্তব্য করেন। ড্যানিয়েল ক্রেগ বললেন, ‘আমি যদি আমার বন্ধুসহ কোথাও যাই আর ফটোগ্রাফারেরা ছবি তুলতে থাকে, তাহলে আমি ফটোগ্রাফারদের ওপর চড়াও হই। অথচ, সাধারণ মানুষ যখন অনুমতি ছাড়াই আমার ছবি তুলতে থাকে, তখন আমার মনে কোন প্রতিক্রিয়া হয় না। আজব দুনিয়া!’ টাইমস অব ইন্ডিয়া