ড্রিউ ব্যারিমোর নতুন প্রেমে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রিউ ব্যারিমোর
ড্রিউ ব্যারিমোর

মনে হচ্ছে জীবনে নতুন কেউ এসেছে হলিউড তারকা ড্রিউ ব্যারিমোরের। নিজের কোনো মন্তব্য না থাকলেও এই তারকার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ব্যবসায়ী ডেভিড হাচিনসনের সঙ্গে নয় মাস ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন তিনি।

‘সান্টা ক্লারিটা ডায়েট’ তারকার প্রেমিক প্রসাধনী পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাইসার ভাইস প্রেসিডেন্ট ডেভিড হাচিনসন। ইনস্টাগ্রামে প্রায় ছবিতেই ব্যারিমোর হাচিনসনকে যুক্ত (ট্যাগ) করায় সন্দেহের বীজ বোনা শুরু হয়! একটি ছবির তো ক্যাপশন দেখে বোঝা যায় ছবিটি হাচিনসনের তোলা। কিছুদিন আগে এক বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় দুজনকে। এ ছাড়া ‘পেইজ সিক্স’ নিশ্চিত করেছে রেস্তোরাঁতেও একসঙ্গে দেখা গেছে তাঁদের।
গত বছর ড্রিউ ব্যারিমোরের বিচ্ছেদ হয় স্বামী উইল কোপেলম্যানের সঙ্গে। মার্কিন গণমাধ্যমগুলোর বরাতে জানা যায়, প্রায় চার বছরের সংসার ভাঙার পর খুব মুষড়ে পড়েছিলেন দুই সন্তানের জননী। এন্টারটেইনমেন্ট টুনাইট