ঢাকাতেও 'ডাইভারজেন্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাউভারজেন্ট ছবির পোস্টার
ডাউভারজেন্ট ছবির পোস্টার

হলিউডের ব্যয়বহুল চলচ্চিত্র ‘দ্য ডাইভারজেন্ট সিরিজ: এলিগেন্ট’ মুক্তি পাচ্ছে আজ। সারা বিশ্বের সঙ্গে আজ থেকে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ছবিটি। রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস-এ সন্ধ্যা সাতটা থেকে দেখানো হবে এই ছবি।
গল্প শুরু হয়েছে সেই ‘ইনসারজেন্ট’-এর শেষ থেকে। সিরিজের এই ছবিটিতে অভিনয় করেছেন শেইলিন উডলি, থিও জেমস, জেফ ড্যানিয়েলসসহ আরও অনেকে। পরিচালনা করেছেন রবার্ট শোয়েঙ্কি।
ভেরোনিকা রথের ‘ডাইভারজেন্ট’ উপন্যাস সিরিজের ওপর ভিত্তি করে ছবিটির চিত্রনাট্য লিখেছেন নোয়াহ ওপেনহাইম ও স্টিফেন চোবাস্কি, বিল কোলাজ ও অ্যাডাম কুপার। সিরিজের আগের ছবিগুলো হচ্ছে ‘ডাইভারজেন্ট’ ও ‘ইনসারজেন্ট’।