ঢাকায় 'ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত হলিউড ছবি ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ছবিটি আগামীকাল থেকেই প্রদর্শিত হবে। রাজধানীর দুটি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে এ ছবিটি।
ডিসি কমিকসের দুই জনপ্রিয় অতিমানব ব্যাটম্যান ও সুপারম্যান এই প্রথমবার বড়পর্দায় আসছে একসঙ্গে। পাশাপাশি অতিমানবী ওয়ান্ডার উইম্যানও আছে এ ছবিতে। ‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনয় করেছেন বেন অ্যাফ্লেক, ‘সুপারম্যান’ চরিত্রে হেনরি কেভিল এবং ‘ওয়ান্ডার উইম্যান’ হিসেবে দেখা যাবে গ্যাল গ্যাদোতকে। এ ছবির খল চরিত্র ‘লেক্স লুথার’ চরিত্রে অভিনয় করছেন জেস আইজেনবার্গ।