তাঁরা কেঁদেছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভা মেন্ডেস ও রায়ান গসলিং
এভা মেন্ডেস ও রায়ান গসলিং

বলে বা লিখে বোঝানো মুশকিল। এ এমনই এক অনির্বচনীয় অনুভূতি। সেই স্বর্গীয় অনুভূতির সামনে দাঁড়িয়ে হু হু করে কেঁদেছিলেন এভা মেন্ডেস ও রায়ান গসলিং। যখন প্রথমবারের মতো সন্তানের মা-বাবা হলেন তাঁরা। এটাই বুঝি আনন্দ-অশ্রুর সবচেয়ে সার্থক উদাহরণ!
২০১১ সাল থেকে এই জুটি এক ছাদের নিচে। তবে তাঁদের ঘর আলো করে ফুটফুটে একটা রাজকন্যা এল সদ্যই। সেই সন্তানকে কোলে নেওয়ার পর নাকি আবেগের স্রোত আর বাঁধ মানেনি। একটি সূত্র বলেছে, এভা আর রায়ানের জন্য এটা ছিল ভীষণ আবেগের। প্রথমবারের মতো তাঁরা যখন নিজেদের মেয়েকে দেখলেন, দুজনই কেঁদে দিয়েছেন। মা হতে পেরে এভাও ভীষণ খুশি। তাঁদের মেয়েটাও হয়েছে দেখতে দারুণ। এভা সব সময়ই বাচ্চাদের ভালোবেসেছেন। আর নিজের একটা সন্তানের জন্য তিনি তো অনেক দিন ধরেই প্রতীক্ষাই করছিলেন। আইএএনএস।