তারকাদের যত ভীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড তারকাদের অনেকেরই পোষা প্রাণী আছে। কেউ কেউ তো পোষা প্রাণীকে পারলে সন্তানের মতো ভালোবাসেন। অনেকে আবার নির্দিষ্ট কিছু প্রাণীকে দেখলে ভয়ে দৌড়ে পালান। এই প্রতিবেদনে জনপ্রিয় কয়েকজন হলিউড তারকার সেসব ভীতির কথাই জানা যাবে।

ক্রিস্টেন স্টুয়ার্ট
ক্রিস্টেন স্টুয়ার্ট

ক্রিস্টেন স্টুয়ার্ট
‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেনের বয়স যখন মাত্র নয় বছর, তখন একবার ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন। পড়ে যাওয়ায় তাঁর কনুই ভেঙে গিয়েছিল। সেই থেকেই ঘোড়াকে ভীষণ ভয় এই তারকার। তাঁর তো তাহলে ঘোড়া ছুটিয়ে কোনো রাজপুত্র আসার স্বপ্ন দেখতেও ভয় লাগার কথা!

স্কারলেট জনসন
স্কারলেট জনসন

স্কারলেট জনসন
সুন্দরী এই অভিনেত্রী তেলাপোকা দেখলেই ১০ হাত দূরে লাফ দেন। ছোটবেলা থেকেই নাকি তাঁর এই ‘তেলাপোকাভীতি’। কবে থেকে বা কীভাবে এই ভয়ের জন্ম, তা মনে করতে পারেন না স্কারলেট।

নিকোল কিডম্যান
নিকোল কিডম্যান

নিকোল কিডম্যান
প্রজাপতি ভয় পান নিকোল কিডম্যান। একবার এই ভয় ভাঙাতে নিজ উদ্যোগেই হাজির হয়েছিলেন একটি প্রজাপতির জাদুঘরে। কিন্তু নিকোলের সেই চেষ্টা বৃথা গেছে। এখনো প্রজাপতি উড়তে দেখলে ভয়ে কুঁকড়ে যান ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী।

ব্রিটনি স্পিয়ারস
ব্রিটনি স্পিয়ারস

ব্রিটনি স্পিয়ারস
সরীসৃপজাতীয় প্রাণীতে বড্ড ভয় ব্রিটনির। এর মধ্যে টিকটিকি দেখলে নাকি সবচেয়ে বেশি গা ঘিন ঘিন করে তাঁর। উফ্‌! কী বিশ্রী প্রাণী...গা ঘিন ঘিন করার মতোই বটে।

ব্র্যাড পিট
ব্র্যাড পিট

ব্র্যাড পিট
হলিউডের সুদর্শন অভিনেতা ব্র্যাড পিট সুঠাম দেহের অধিকারী। পর্দায় তাঁকে দেখলে মনে হয় একাই তিনি ধরাশায়ী করে দিতে পারেন ১০–১২ জন গুন্ডাকে। আর তাঁর কি না আছে হাঙরভীতি! অবশ্য বুকে যতই সাহস থাকুক, এত বড় শিকারি মাছকে ভয় না পেয়ে উপায় আছে?

মাইকেল জ্যাকসন
মাইকেল জ্যাকসন

মাইকেল জ্যাকসন
প্রয়াত পপ গায়ক মাইকেল জ্যাকসন নাকি কুকুর ভয় পেতেন। তাই এই প্রাণী থেকে তফাতেই থাকতেন সব সময়।

জনি ডেপ
জনি ডেপ

জনি ডেপ
‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান’ তারকা জনি ডেপের ভয় মাকড়সাকে। আরও একটি অদ্ভুত ভীতি আছে তাঁর। সেটা হলো সঙ। তাঁর ভাষায়, সঙ দেখলে মনে হয় মুখোশের নিচে নিশ্চয়ই কোন শয়তান লুকিয়ে আছে।

অরল্যান্ডো ব্লুম
অরল্যান্ডো ব্লুম

অরল্যান্ডো ব্লুম
হলিউডের এই তারকা শূকর ভয় পান। আর তাঁর এই ভয়ের সূত্রপাত ‘কিংডম অব হেভেন’ ছবির সেটে। ছবির শুটিংয়ের সময় একবার একটি শূকর হুট করেই কোথা থেকে এসে যেন সেটে ঢুকে পড়ে, আর এদিক-ওদিক দৌড়াতে থাকে। সেদিন বড্ড ভয় পেয়েছিলেন ব্লুম। আর সেই থেকেই তাঁর এই শুকরভীতি।

শ্যনন এলিজাবেথ
শ্যনন এলিজাবেথ

শ্যনন এলিজাবেথ
মুরগির মতো নিরীহ প্রাণীকেও কি কেউ ভয় পায়? পায়। এই যেমন শ্যানন এলিজাবেথ। মার্কিন এই অভিনেত্রী শ্যানন নাকি মুরগি ভয় পান। তাও যেই–সেই ভয় না। মুরগিকে যমের মতো ভয় পান তিনি। তাঁর এই ভয় অবশ্য মুরগি ভক্ষণের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

উডি অ্যালেন
উডি অ্যালেন

উডি অ্যালেন
হলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার উডি অ্যালেনের রয়েছে এক গাদা ভীতি। কুকুরকে খুব ভয় পান এই প্রবীণ চিত্রনাট্যকার। কুকুরকে ভয় পেতেই পারেন। কিন্তু হরিণের মতো মায়াবী প্রাণীতেও আছে তাঁর ভয়। শুধু কি তা–ই? তাঁর আছে আরও অদ্ভুত সব ভীতি। ছোট ঘর, সূর্যোদয়, ছোট শিশুদেরও নাকি ভয় লাগে তাঁর। ক্যানসার ব্যাধিও তাঁর আতঙ্কের একটি বড় কারণ।
ওয়ান্ডারলিস্ট ও অনলাইন সাইকোলজি ডিগ্রি গাইড অবলম্বনে নাদিয়া মাহমুদ।