তিন বছরের জেল হতে পারে জেসি চ্যানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই আনন্দ–খুশিতে দিনগুলো কাটিয়ে দিতে পারতেন জ্যাকি চ্যা​েনর পুত্র জেসি
এভাবেই আনন্দ–খুশিতে দিনগুলো কাটিয়ে দিতে পারতেন জ্যাকি চ্যা​েনর পুত্র জেসি

হলিউডের ডাকসাইটে অ্যাকশন তারকা জ্যাকি চ্যানের ছেলে তিনি। ৩১ বছর বয়সী এই তারকা-পুত্রকে গাঁজা সেবনের অভিযোগে গ্রেপ্তার করেছিল পুলিশ। চীনে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের মধ্যেই গ্রেপ্তার হলেন তিনি। দোষী প্রমাণিত হলে তিন বছর জেলের ঘানি টানতে হতে পারে তাঁকে। বিবিসি