তিনবারে সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমা হায়েক
সালমা হায়েক

তিনটি জিনিসে ভীষণ ভয় সালমা হায়েকের। সাপ, অন্ধকার আর বিয়ে! এ কারণে এক-দুবার নয়, হায়েককে রাজি করাতে তিন-তিনবার প্রস্তাব দিতে হয়েছিল তাঁর ধনকুবের বর ফ্রাঁসোয়া–অঁরি পিনোকে। তবেই ‘হ্যাঁ’ বলেছেন হায়েক।
‘সাপ আমার কাছে রীতিমতো আতঙ্কের। অন্ধকারও ভীষণ ভয়ের ছিল। আর ছিল বিয়ে। অথচ দেখুন আজ আমি বিবাহিত। কতবার ও আমাকে প্রস্তাব দিয়েছিল, সেটা স্বীকার করতে লজ্জাই লাগছে। তিনবার! বিয়েটাই ছিল আমার জীবনে সবচেয়ে ভয়ের।’ বলেছেন এই অভিনেত্রী। আইএএনএস।