তিনবারের অস্কারজয়ীর অভিনয়কে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যনিয়েল ডে-লুইস
ড্যনিয়েল ডে-লুইস

একটি-দুটি নয়, তিনটা অস্কার ঘরে তুলেছেন প্রবীণ ব্রিটিশ তারকা ড্যনিয়েল ডে-লুইস। তিনিই প্রথম ব্যক্তি, যিনি তিনবার সেরা অভিনেতার অস্কার পান। ‘মাই লেফট ফুট’ (১৯৮৯), ‘দেয়ার উইল বি ব্লাড’ (২০০৭) ও ‘লিংকন’ (২০১২) ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার অ্যাকাডেমি (অস্কার) পুরস্কার পান তিনি। এই শক্তিমান অভিনেতাকে ছবিতে নিতে যেখানে প্রযোজক-পরিচালকদের কাড়াকাড়ি করার কথা, সেখানে তিনি ঘোষণা দিলেন, আর অভিনয় নয়।

এ বছরের শেষের দিকে মুক্তি পাবে ডেনিয়েলের শেষ ছবি ‘ফ্যান্টম থ্রেড’। আপাতত এর প্রচারণা চালাবেন নিজ পরিকল্পনা অনুযায়ী। এরপর আর অভিনয় নয়। ড্যনিয়েলের মুখপাত্র লেসলি ডার্ট এ খবর নিশ্চিত করে এক বিবৃতিতে জানান, ড্যনিয়েল ডে-লুইস অভিনেতা হিসেবে আর কাজ করবেন না। তিনি এত বছরের সব সহযোগী ও দর্শকদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তিনি নিজে বা তাঁর কোনো প্রতিনিধি এই ব্যাপারে আর কোনো মন্তব্য করবেন না।

অভিনয় যে করবেন না, এটা নিশ্চিত হলেও কেন করবেন না, তা জানা যায়নি। ড্যনিয়েলের পক্ষ থেকে আর কোনো সাফাই দেওয়া হবে না। ভ্যারাইটি