তিমি শিকারের বিরুদ্ধে প্রচারে নামছেন পামেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পামেলা অ্যান্ডারসন
পামেলা অ্যান্ডারসন

হলিউডের অভিনেত্রী পামেলা এন্ডারসন এবার দাঁড়াচ্ছেন তিমি শিকারিদের বিরুদ্ধে। তবে হারপুন কিংবা তীর ধনুক নিয়ে নয়, পামেলা তিমি শিকারিদের বিরুদ্ধে লড়বেন ‘সচেতনতা’ দিয়ে। সম্প্রতি সি শেফার্ড কনজারভেশন সোসাইটির একজন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন হলিউডের এই অভিনেত্রী। বিশ্বের সামুদ্রিক প্রাণীর জীবন ও আবাসের নিরাপত্তার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর প্রচারে নামবেন তিনি।
৪৮ বছর বয়সী এই অভিনেত্রী সবার আগে জাপানের তিমি শিকারিদের সচেতন করার উদ্যোগ নিয়েছেন। কারণ, জাপানের পাশের দক্ষিণ মহাসাগরেই তিমি শিকারিদের সংখ্যা বেশি। আর এখানেই এখন পামেলার যত কাজ।
তিমি শিকারিদের উদ্দেশ্যে পামেলা জানিয়েছেন, দক্ষিণ মহাসাগরই তিমিদের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল আর এখানেই কিনা সবচেয়ে বেশি শিকার করা হয় অসহায় তিমিগুলোকে। পামেলা আরও জানান, যদি অ্যান্টার্কটিকার মতো প্রত্যন্তের সাগরেও তিমিদের নিরাপত্তা না থাকে তাহলে আর কোথায় মিলবে নিরাপত্তা।
তবে সাবেক ‘বেওয়াচ’ কন্যা পামেলার কথা শুনে কতজন শিকারি নিজেদের বদলাবেন; সেটাই এখন দেখার বিষয়। কিন্তু নিজেকে এই কাজের সঙ্গে যুক্ত করতে পেরে এই অভিনেত্রী অত্যন্ত গর্বিত। টাইমস অব ইন্ডিয়া।