তুমি অনন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমা হায়েক
সালমা হায়েক

‘না, না, না’—ছোট থেকে একটা শব্দ বারবার শুনে বেড়ে উঠতে গিয়ে আত্মবিশ্বাসটাই টলে যায় মেয়েদের। সালমা হায়েক তাই মনে করেন, ‘না’ নয়; মেয়েদের শোনাতে হবে অন্য আরেকটি শব্দ—‘অনন্যা’! মেক্সিকান বংশোদ্ভূত এই অভিনেত্রী বলেছেন, খুব অল্প বয়স থেকেই মেয়েদের মধ্যে এই আত্মবিশ্বাসের বীজ বুনে দিতে হবে। তাদের বোঝাতে হবে, ‘তুমি তোমার মতো করেই অনন্যসাধারণ।’
ভ্যারাইটি ম্যাগাজিনের আয়োজনে ‘পাওয়ার অব উইমেন’ শিরোনামের একটি অনুষ্ঠানে হায়েক বলেছেন, ‘নতুন প্রজন্মকে তাদের মতো করে অনন্য হয়ে ওঠার সাহস দিতে হবে, নিজেদের সম্পর্কে কৌতূহলী করে তুলতে হবে, যেন তারা অন্যকে অনুকরণ করে নিজের স্বাতন্ত্র্য হারিয়ে না ফেলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রত্যেক মেয়েকেই এটা বলা, তুমি অন্য কোনো মেয়ের মতো হয়ো না। বরং তোমার নিজের ভেতরের যে মানুষটা আছে, তাকে আবিষ্কার করো।’ ফিমেলফার্স্ট।