তৃতীয় সন্তানের বাবা হলেন ভিন ডিজেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিনের সঙ্গী পালোমা জিমেনেজ ও দুই সন্তানের সঙ্গে ভিন ডিজেল
দীর্ঘদিনের সঙ্গী পালোমা জিমেনেজ ও দুই সন্তানের সঙ্গে ভিন ডিজেল

আগামী এপ্রিল মাসে মুক্তি পাচ্ছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সপ্তম ছবি ‘ফিউরিয়াস ৭’। বরাবরের মতো এবারও ছবির অন্যতম গুরুত্বপূর্ণ ডমিনিক টরেটো চরিত্রে থাকছেন হলিউডের অভিনেতা ও নির্মাতা ভিন ডিজেল। ছবি মুক্তির আনন্দ যোগ হওয়ার আগেই অন্য রকম এক আনন্দে ভাসলেন ৪৭ বছর বয়সী এ তারকা অভিনেতা। সম্প্রতি তৃতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। গতকাল সোমবার পরিবারের নতুন অতিথির ছবি ফেসবুকে পোস্ট করে বাবা হওয়ার খবর নিশ্চিত করেছেন ভিন ডিজেল।

ভিন ডিজেলের ফেসবুক পাতায় পোস্ট করা ছবিতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় দীর্ঘদিনের সঙ্গী পালোমা জিমেনেজের কোলে শুয়ে আছে সদ্যভূমিষ্ঠ সন্তান। পাশে ভিন ডিজেল। লুইস আর্মস্ট্রংয়ের ‘হোয়াট আ বিউটিফুল ওয়ার্ল্ড’ গানের কয়েক লাইনও ছবির ক্যাপশনে জুড়ে দিয়েছেন ভিন ডিজেল। তিনি লিখেছেন, ‘আমি শিশুর কান্না শুনি/আমি তাদের বেড়ে উঠতে দেখি/তারা অনেক কিছুই শিখবে, যা হয়তো আমি কখনোই জানিনি/আমি নিজে নিজে ভাবি/কত সুন্দর এ পৃথিবী।’ এক খবরে এমনটিই জানিয়েছে ‘পিপল ম্যাগাজিন’।

২০০৭ সালে মেক্সিকান মডেল পালোমা জিমেনেজকে সঙ্গী নির্বাচন করেন ভিন ডিজেল। সেই থেকে এক সঙ্গেই আছেন তাঁরা। তাঁদের ছেলে ভিনসেন্ট সিনক্লেয়ারের বয়স এখন সাড়ে চার। আর মেয়ে হানিয়া রাইলির বয়স সাড়ে ছয়।

তৃতীয়বারের মতো বাবা হওয়ার খবর নিশ্চিত করলেও, এবার ছেলে না মেয়ে সন্তানের বাবা হয়েছেন, তা জানাননি ভিন ডিজেল। কবে সন্তানের বাবা হয়েছেন এবং সন্তানের নাম কী রেখেছেন, সে বিষয়েও মুখ খোলেননি তিনি।
লুইস আর্মস্ট্রংয়ের ‘হোয়াট এ বিউটিফুল ওয়ার্ল্ড’ গানের মিউজিক ভিডিও দেখতে ক্লিক করুন
আরও পড়ুন:
আরও বেশি দুর্ধর্ষ ‘ফিউরিয়াস ৭’