দাদু হিসেবে কেমন টম হ্যাংকস?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড অভিনেতা টম হ্যাংকস ও তাঁর স্ত্রী রিটা উইলসনের চার সন্তান। আর নাতি-নাতনি তিনজন। টম এখন তাঁর নাতি-নাতনিদের সবচেয়ে বড় খেলার সঙ্গী। ‘ফরেস্ট গাম্প’ খ্যাত তারকা টম জানান, দাদু হিসেবে তিনি নাকি অনেক মজার।
টমকে বোধ হয় এখন তাঁর নাতি-নাতনিরাই সবচেয়ে বেশি ব্যস্ত রাখেন। নাতিদের একজনের বয়স ছয় ও আরেকজনের তিন। আর একমাত্র নাতনি আরও ছোট। টম হ্যাংকস বলেন, ‘নিজের নাতি-নাতনি থাকলে বিনোদনের জন্য টিভি, রেডিও, সংবাদপত্র কিছুর প্রয়োজন নেই। তাদের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই আপনাকে বিনোদিত করবেন। মজা পেতে চাইলে শুধু তাদের কাণ্ড-কীর্তি দেখতে থাকুন।’
নাতি-নাতনিদের দুষ্টামি দেখে বকা দেওয়ার বদলে উপভোগ করেন এই ৬০ বছর বয়সী তারকা। এ জন্য নিজেকে ‘কুল গ্র্যান্ডফাদার’ বা মজার দাদু বলে দাবি করেন টম। টাইমস অব ইন্ডিয়া