দাবানলের কবলে অ্যালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালেন ডিজেনারেস
অ্যালেন ডিজেনারেস

ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার কারপিন্টেরিয়ায় থাকেন অ্যালেন ডিজেনারেস। সেই এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। অ্যালেনের বাড়ি আছে ঝুঁকিতে। গত রোববার একটি টুইট করে এ খবর জানিয়েছেন এই কমেডি তারকা। মাত্র দুই মাস হলো কারপিন্টেরিয়ায় বিলাসবহুল বাড়িটি কিনেছিলেন অ্যালেন। স্থানীয় মানুষের আশঙ্কা, বাড়িটিতে শিগগিরই আগুন লাগতে পারে। এরই মধ্যে সেখান থেকে অ্যালেন তাঁর পোষ্য নিয়ে বেরিয়ে এসেছেন।

কোনো সরকারি আদেশে অ্যালেন বাড়ি খালি করেছেন, নাকি তিনি নিজে আতঙ্কিত হয়ে ঘর ছেড়েছেন, তা নিশ্চিত করেননি এই তারকা।

সান্তা বারবারার আরেক এলাকা মন্টেসিটো। সেখানেও ছড়িয়ে পড়েছে দাবানল। অপরাহ্‌ উইনফ্রে, জেফ ব্রিজেস, ড্রিউ ব্যারিমোর, প্যাট্রিক স্টুয়ার্টের মতো তারকারা সেখানে থাকেন। সূত্র: টিএমজেড।