দুই ডলারে এমার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবিতে এমা ওয়াটসন
‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবিতে এমা ওয়াটসন

আপনি যদি সেদিন নিউইয়র্কে অবস্থান করতেন, তবে সুযোগটা হাতছাড়া করতেন না নিশ্চয়ই। গত মঙ্গলবার নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে জীবনবিষয়ক পরামর্শ দিচ্ছিলেন স্বয়ং এমা ওয়াটসন। তাও মাত্র ​দুই ডলারের বিনিময়ে। হ্যাঁ, এই ব্রিটিশ তারকা এক অভিনব পদ্ধতিতে সেদিন পরামর্শ বিলিয়েছেন।

এমার ছবি ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এখন মুক্তির অপেক্ষায়। কিছুটা সেই ছবির প্রচারণার উদ্দেশ্যেই হয়তো এমন কায়দা বের করেছেন পরিচালক ডেরেক ব্লাসবার্গ। ছবির লেখকও তিনি। সেদিন গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে একটি চলমান বুথ বানিয়েছিলেন। বুথের ব্যানারে লেখা ছিল, ‘এমার কাছ থেকে পরামর্শ দুই ডলার’।

দর্শকদের সঙ্গে ভিডিওতে সরাসরি কথা বলছেন এমা
দর্শকদের সঙ্গে ভিডিওতে সরাসরি কথা বলছেন এমা

না, এমা সেদিন ছিলেন না স্টেশনে। তবে আইপ্যাডে ভিডিওতে সরাসরি কথা বলেছেন। এই মিনি সেশনে অপরিচিত ভক্তদের নানা সমস্যার সমাধান দিতে চেষ্টা করেছেন তিনি। অংশগ্রহণকারী ভক্তদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অভিজ্ঞতার ছবি দিয়েছেন। ইয়াহু সেলিব্রিটি