দুই ভাষায়, দুই নায়িকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংরেজিতে ‘কা’ স্কারলেট জোহানসন এবং হিন্দিতে প্রিয়াঙ্কা চোপড়া
ইংরেজিতে ‘কা’ স্কারলেট জোহানসন এবং হিন্দিতে প্রিয়াঙ্কা চোপড়া

আগামী এপ্রিলে মুক্তি পাচ্ছে হলিউডের এ বছরের বহুল প্রতীক্ষিত ছবির একটি দ্য জাঙ্গাল বুক। এ ছবিতে মুগলির বন্ধু ‘কা’ নামের এক বিশাল সাপের ঠোঁটে শোনা যাবে হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের কণ্ঠ। তিনি বলবেন ইংরেজি ভাষায়। আর এই চরিত্রটিই হিন্দি ভাষায় যখন কথা বলবে, তখন শোনা যাবে প্রিয়াঙ্কা চোপড়ার কণ্ঠ। সম্প্রতি ভারতের জন্য তৈরি করা দ্য জাঙ্গাল বুক ছবির হিন্দি ট্রেলারে এমনটাই শোনা গেছে।
‘কা’ চরিত্রে নিজের কণ্ঠ দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। এ নিয়ে নিজের টুইটারে পি সি লেখেন, ‘দ্য জাঙ্গাল বুককে ঘিরে আমার শৈশবের অনেক আনন্দময় স্মৃতি রয়েছে। এখন আমি সেই দ্য জাঙ্গাল বুক-এর কা চরিত্রে কণ্ঠ দিচ্ছি! বাহ্!’ তা ছাড়া স্কারলেট জোহানসনের সঙ্গে একই চরিত্র নিয়ে কাজ করতে পেরেও বেশ আনন্দিত প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা বর্তমানে তাঁর হলিউডের ছবি বেওয়াচ ও টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ নিয়েই বেশি ব্যস্ত। বলিউডে সবশেষ এ অভিনেত্রীকে দেখা গেছে জয় গঙ্গাজল ছবিতে। এবার হিন্দি ভাষায় ডাব করা দ্য জাঙ্গাল বুক-এ কণ্ঠ দিয়ে আবারও বলিউডে নিজের অস্তিত্বের জানান দিলেন এই কোয়ান্টিকো তারকা।
পিঙ্কভিলা।