দুজনার দুটি পথ...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ঠিক ১০ বছর আগে, কেমন কাটছিল বেন অ্যাফ্লেক আর জেনিফার গার্নারের সময়টা? তখন তাঁরা সদ্য বিবাহিত দম্পতি। হাতে হাত রেখে নিশ্চয়ই ভাবছিলেন, বাকি জীবনটা একসঙ্গেই কাটাবেন।
গত ২৯ জুন ছিল তাঁদের বিবাহবার্ষিকী। অথচ এই বিশেষ সময়টাতেই তারকা দম্পতি জানালেন, কঠিন এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। একসঙ্গে এক ছাদের নিচে আর থাকা হচ্ছে না দুই ডেয়ারডেভিল তারকার। ২০০৩ সালে ডেয়ারডেভিল ছবির সেটে দেখা হয়েছিল দুজনের। দীর্ঘ দুই বছর চুটিয়ে প্রেম শেষে ২০০৫ সালে একে অপরের চোখে চোখ রেখে বলেছেন, ‘আই ডু’। গত ১০ বছরে দুজনের ক্যারিয়ারেই যোগ হয়েছে বেশ কিছু সাফল্য। পর্দায় সময়টা ভালো কাটলেও ঘরে দুজনের বনিবনা হয়নি। বিচ্ছেদের পরও তিন সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে দুজনের বন্ধুত্বটা আগের মতোই থাকবে, জানিয়েছেন বেন আর জেনিফার। বিবিসি।