দুবছর পর বাগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেলিসিটি জোনস ও চার্লস গার্ড
ফেলিসিটি জোনস ও চার্লস গার্ড

২০১৫ সালে তাঁদের প্রেমের শুরু । জনসমক্ষে একসঙ্গে দেখা গিয়েছে খুব অল্প সংখ্যকবার। প্রায় সব অনুষ্ঠানের লাল গালিচায় একাই হাঁটতে দেখা গেছে হলিউড তারকা ফেলিসিটি জোনসকে। তাই হয়তো এই ‘থিওরি অব এভরিথিং’ তারকার ভক্তরা ভাবতে পারেন প্রেমিক চার্লস গার্ডের সঙ্গে সম্পর্কটা তেমন ‘সিরিয়াস’ কিছু নয়। ধারণা ভুল! ব্রিটিশ পরিচালক চার্লসকে তো এখন ফেলিসিটির ‘প্রেমিক’ বলাই যাবে না। বলতে হবে ‘বাগদত্তা’। হ্যাঁ, দুজনে ইতিমধ্যে সেরে ফেলেছেন বাগদানের কাজ। ইউএস উইকলিকে এই খবর নিশ্চিত করেছে ঘনিষ্ঠ এক সূত্র।
টানা দুবছর প্রেম করে ‘সিরিয়াস’ সিদ্ধান্তটা কিন্তু নিয়েই নিলেন ফেলিসিটি ও চার্লস। জানার বিষয়, বিয়েটা কবে করছেন তাঁরা? অপেক্ষায় থাকতে হবে জানতে হলে। নিশ্চয়ই ফেলিসিটি অনেক স্বপ্ন বুনছেন নিজের বিয়ে নিয়ে। কেননা এর আগে ‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে ভালোবাসার গল্প কখনো একঘেয়ে হয় না। তিনি বলেন, ‘আরেকজন মানুষের জীবনের সঙ্গে সত্যিকারভাবে জড়িয়ে থাকা তো একটা স্বপ্ন।’ ইউএস উইকলি।