দুর্ভাগা-'ম্যান'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেক গিলেনহাল
জেক গিলেনহাল

জেক গিলেনহালের কপাল খারাপই বলতে হবে। তিনিই একমাত্র অভিনেতা, যাঁর স্পাইডারম্যান ও ব্যাটম্যান দুটি চরিত্রেই অভিনয় করার কথা ছিল। অথচ শেষ অবধি কোনোটাই করা হয়নি। নাইটক্রলার তারকার অভিনয় প্রতিভা নিয়ে সন্দেহের অবকাশ নেই বিন্দুমাত্র। পরিচালকেরাও তাই সুপারহিরো চরিত্রে তাঁকে নেওয়ার কথা ভেবেছেন নির্দ্বিধায়। কিন্তু শেষ পর্যন্ত দুইয়ে দুইয়ে চার হয়ে ওঠেনি।
স্পাইডারম্যান ২ ছবির শুটিংয়ে আহত হয়েছিলেন টবি ম্যাগুআয়ার। আঘাতটা এতই গুরুতর ছিল, বিকল্প হিসেবে জেক গিলেনহালের কথা ভাবতে শুরু করেছিলেন পরিচালক। কথাবার্তা খানিকটা এগিয়েও গিয়েছিল। কিন্তু টবি সুস্থ হয়ে শুটিংয়ে যোগ দেওয়ায় জেকের সেই সুযোগ হয়নি। ব্যাটম্যান বিগিনস ছবিতেও ব্যাটম্যানের চরিত্রে ভাবা হয়েছিল এই অভিনেতার কথা। কিন্তু শেষ পর্যন্ত গোথাম সিটিকে রক্ষার দায়িত্ব পেয়েছেন ক্রিশ্চিয়ান বেল। এসব নিয়ে অবশ্য হতাশা নেই যুক্তরাষ্ট্রের এই অভিনেতার কণ্ঠে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, যা কিছু হয় ভালোর জন্যই।’ সিনেমাব্লেন্ড।