দেরি করে বিয়ে কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলেন মিরেন ও টেলর হ্যাকফোর্ড
হেলেন মিরেন ও টেলর হ্যাকফোর্ড

অস্কারজয়ী অভিনয়শিল্পী হেলেন মিরেন নিজের বিয়ের ব্যাপারে সব সময় স্পষ্ট কথা বলেন। লুকোচুরি একদম করেন না ৭১ বছর বয়সী এই ব্রিটিশ তারকা। দীর্ঘ ১৩ বছর অপেক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেন পরিচালক টেলর হ্যাকফোর্ডকে। অথচ সেই ১৯৮৬ সাল থেকেই তাঁদের অভিসার চলছিল। বিয়ে করলেন ১৯৯৭ সালে।

কেন এত দিন লাগল? মিরেন নিজেই বললেন, ‘টেলরের সঙ্গে আমার দেখা হয় যখন আমার বয়স ৩৮। তখনই খুব দেরি হয়ে গিয়েছিল।’ তিনি বলেন, ‘আমরা শেষের দিকে এসে বিয়ে করেছি, কারণ আমরা বুঝতে পেরেছি, সারা জীবন আমাদের একসঙ্গেই থাকতে হবে।’ সামাজিকতা রক্ষা করতে আর দুই পরিবারের ইচ্ছায় তাঁরা বিয়ের কাজটা সারেন। যদিও মিরেন বিয়ের বিপক্ষে ছিলেন না, কিন্তু বিয়ে করাটা তাঁর রুচির সঙ্গে নাকি মেলে না। তবে বিয়ের পর যে বেশ ভালো আছেন, তা তো বোঝাই যাচ্ছে। ২০ বছর তো আর কম নয়!

এন্টারটেইনমেন্ট টুনাইট