ধারাবাহিক বানানো সর্বনাশা ভুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উডি অ্যালেন ও মাইলি সাইরাস
উডি অ্যালেন ও মাইলি সাইরাস

২০১৫ সাল। অ্যামাজন জানায়, একটি টিভি ধারাবাহিক প্রযোজনা করবে তারা। আর সেটি বানাবেন বিখ্যাত আমেরিকান নির্মাতা উডি অ্যালেন। সে সময়ই উডি অ্যালেন কৌতুক করে বলেছিলেন, তিনি একটি সর্বনাশা ভুল করতে চলেছেন!
সম্প্রতি নিউইয়র্কে ধারাবাহিকটির উদ্বোধনী অনুষ্ঠানে সে কথা আবার স্মরণ করিয়ে দিলেন উডি অ্যালেন। বললেন, ছবি বানানো থেকেও কঠিন কাজ ছিল এই ধারাবাহিক বানানো। উডি বলেন, ‘আমি জানি না আমি কী করেছি। এটা কঠিন এ কারণে যে ধারাবাহিকটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই শুরু ও শেষ করতে হয়।’
গত কান চলচ্চিত্র উৎসবে তাঁর ছবি ইরেশনাল ম্যান-এর সংবাদ সম্মেলনেও ধারাবাহিকটি নিয়ে উডি অ্যালেন বলেছিলেন, এর ভেতরে ঢোকা ঠিক হয়নি। তিনি আসলেই এটা নিয়ে হিমশিম খাচ্ছেন।
এখন উডি অ্যালেন প্রথম মৌসুমের কাজ শেষ করেছেন। কমেডি ধাঁচের ধারাবাহিকটির নাম ক্রাইসিস ইন সিক্স সিন্স। তিনি নিজেও এতে অভিনয় করেছেন। আরও আছেন ইলাইন মে, মাইলি সাইরাস।
দ্য হলিউড রিপোর্টার।