ধূমকেতু নন রবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবি তো রবিই, সব সময় প্রখর যার দীপ্তি। আর ধূমকেতু হুট করে আসে, আবার হারিয়েও যায়। অথচ মার্গট রবিকে অনেকে নক্ষত্র বা তারকার মর্যাদা দিতে রাজি নন। তাঁকে ধূমকেতুই বলতে চান তাঁরা।
মার্গট রবির এখন বৃহস্পতি চলছে। দ্য লিজেন্ড অব টারজান-এর পর সুইসাইড স্কোয়াডও দারুণ আলোচনায় এসেছে। সুসময়ে অনেকে পোড়ে ঈর্ষার আগুনে। এ কারণে নিন্দুকদের মুখও বন্ধ নেই। ‘রবির হঠাৎ উদয় হয়েছে’ বলেই চলেছেন তাঁরা। আর এতেই খেপেছেন এই অস্ট্রেলীয় অভিনেত্রী।
রবি বলেছেন, ‘অনেকেই আপনাকে রাতারাতি তারকা ভাবতেই পছন্দ করেন। অথচ আগামী বছর আমার ক্যারিয়ারের ১০ বছর পূর্ণ হতে চলেছে। ক্যারিয়ারের শুরুর দিকে যা-ই আয় করেছি, পুরোটাই ব্যয় করেছি অভিনয় আর সংলাপ শেখার পেছনে।’
আসলেই কিন্তু রবি ২০০৭ সালে প্রথম অভিনয় করেছিলেন। সেই বছর তাঁর দুটি ছবি ভিজিলেন্ট আর আইসিইউ অনেকের প্রশংসাও পেয়েছিল। আইএএনএস।