নগ্ন দৃশ্যগুলো কী রাখবেন জোলি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

‘বাই দ্য সি’ ছবির একটি নগ্ন দৃশ্য নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন অ্যাঞ্জেলিনা জোলি। নতুন এই ছবির বাথটাবের ওই দৃশ্যটি কীভাবে রাখবেন তিনি কিংবা আদৌ তা রাখবেন কিনা এ নিয়েই এই দুশ্চিন্তা। অভিনেতা স্বামী ব্র্যাড পিটের সঙ্গে ছবিটিতে অভিনয় করছেন তিনি।
‘বাই দ্য সি’ ছবিতে বাথটাবের ওই দৃশ্যে জোলিকে নগ্ন দেখানো হবে। জোলির দুশ্চিন্তার বিষয় হচ্ছে, স্তন ক্যানসার ধরা পড়ায় ২০১৩ সালে অস্ত্রোপচার মাধ্যমে স্তন অপসারণ করিয়েছেন হলিউডের এই অভিনেত্রী। ফলে তিনি মনে করছেন দৃশ্যটি অসম্পূর্ণ থেকে যাবে।
ছবি প্রসঙ্গে জোলি বলেছেন, ‘এই ছবিতে এ রকম অনেকগুলো দৃশ্য আছে, যেগুলো বাদ দেওয়া কিংবা বদলানো দরকার। বুঝতে পারছি, দৃশ্যগুলো রাখলে বাথটাবে নিজের নগ্নতাকে উপস্থাপন করতে হবে। তারপরও নিজেকে বললাম, থাক ওগুলো। বাদ দেওয়ার দরকার কী। যা নেই তা আর লুকিয়ে কী হবে। লোকে হয়তো ভাববে আমরা বিবাহিত... আরও কত-কী। দৃশ্যগুলো বাদ দিলে দর্শকদের একরকম ঠকানো হবে।’
‘বাই দ্য সি’ ছবিতে ‘ব্রাঞ্জেলিনা’ জুটিকে দেখা যাবে বিবাহবিচ্ছেদ ঠেকাতে তৎপর এক দম্পতির ভূমিকায়। ফ্রান্সের যে অবকাশযাপন কেন্দ্রে পিট-জোলি মধুচন্দ্রিমা যাপন করেছিলেন, সেখানেই চলছে ‘বাই দ্য সি’ ছবিটির শুটিং। ইন্ডিয়ান এক্সপ্রেস।