নতুন অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

আক্ষরিক অর্থেই তিনি যেন ট্যাটু বা উল্কির পৃষ্ঠপোষক। অ্যাঞ্জেলিনা জোলির পিঠ যে ‘পুষছে’ বেশ কিছু উল্কি। সেখানে নতুন অতিথি হিসেবে ঠাঁই হলো আরও তিন উল্কির।
কম্বোডিয়ায় নিজের নতুন ছবি ফার্স্ট দে কিলড মাই ফাদার-এর শুটিং করতে গিয়েছিলেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে নিজের পুরোনো সম্পর্ককে নতুন মাত্রা দিতে গিয়ে ‘তন্ত্র’ পদ্ধতিতে তিনটি উল্কি আঁকান জোলি। তিনটি উল্কিই বৌদ্ধ সন্ন্যাসীরা হাত দিয়ে এঁকে দিয়েছেন। তিনটি উল্কিতেই আছে শান্তি, ভালোবাসা ও সমৃদ্ধির জন্য বৌদ্ধ আশীর্বাণী।
জোলির বড় ছেলে ম্যাডক্সের জন্ম কম্বোডিয়ায়। সেই দেশটির খেমাররুজ শাসনামলের ঘটনা নিয়েই নতুন ছবি বানানো হচ্ছে। যেখানে সহকারী পরিচালক হিসেবে কাজ করছে ম্যাডক্সও। ম্যাডক্সের জন্মস্থানও ঠাঁই পেয়েছে জোলির পুরোনো উল্কিতে। তাঁর ছয় সন্তান যেখানে যেখানে জন্মেছে, সেই দেশটির ভৌগোলিক অবস্থা জোলি শরীরে খোদাই করে রেখেছেন। জোলির বিখ্যাত উল্কিগুলোর মধ্যে আছে রোমান ‘১৩’ সংখ্যাটি, যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি কুসংস্কারে বিশ্বাস করেন না। হাতেই আছে একটি আরবি উল্কি, যার অর্থ ‘ইচ্ছার শক্তি’। ঘাড়ে আঁকা আছে ‘নিজের অধিকারকে জানো’। লাতিন এক উল্কিতে লেখা আছে, ‘যা আমাকে লালন করে, তা আমাকে ধ্বংসও করে। খেমার ভাষাতেও আগে একটি উল্কি করিয়েছিলেন, যেটি আসলে একটি বৌদ্ধ পালি মন্ত্র। আইএএনএস।