নতুন অ্যাঞ্জেলিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

হিলারি ক্লিনটন একবার বলেছিলেন, ‘পত্রিকার খবর হতে ইচ্ছা হলেই আমি চুলের স্টাইল বদল করি।’ অ্যাঞ্জেলিনা জোলির বোধ হয় সে খায়েশ নেই। ‘খবর’ হতে হলে এই হলিউড তারকাকে অত কাঠখড় পোড়াতেও হয় না। কদিন আগে ব্র্যাড পিটের সঙ্গে বিয়ের খবরে টানা কয়েক দিন পত্রিকার কলামজুড়ে ছিলেন।

এবার নজর কাড়লেন স্বর্ণকেশী নতুন রূপ দিয়ে। বাই দ্য সি চলচ্চিত্রের সেটে স্বামী-সহশিল্পী ব্র্যাড পিটের সঙ্গে এই নতুনরূপে ক্যামেরায় ধরা পড়েছেন তিনি। সত্তরের দশকের মাঝামাঝি সময়ের প্রেক্ষাপট নিয়ে ছবির গল্প। এ ছবিতে জোলি অভিনয় করছেন একজন সাবেক নৃত্যশিল্পীর চরিত্রে। টাইমস অব ইন্ডিয়া।