নতুন চ্যালেঞ্জে ভীত নন কেটি হোমস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রী কেটি হোমস এখন যেকোনো নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। টম ক্রুজের সঙ্গে বিয়েটা টেকেনি, তাতে কী? সময় এখন ঘুরে দাঁড়ানোর। নতুন কিছু করার।
পিপল ম্যাগাজিনকে সম্প্রতি কেটি হোমস বললেন, ‘আমি একজন অভিনয়শিল্পী ছিলাম, আছি এবং এই পরিচয়েই পরিচিত হতে চাই।’
৩৫ বছর বয়সী এই অভিনেত্রী এখন পরিচালনাতেও মন দিয়েছেন। কোনো নিয়মের গণ্ডিতে জীবন আটকে নেই বলে কোনো বিষয়েই তিনি আর ভীত নন। জীবনকে হালকাভাবে নিতে শিখেছেন তিনি।
অভিনেত্রী কেটি হোমস পিপল ম্যাগাজিন-এর প্রচ্ছদে সম্প্রতি জায়গা করে নিয়েছেন। পিটিআই।