নতুন বন্ডকন্যা লিয়া?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেনেলোপে ক্রুজকেই কি তবে টেক্কা দিতে চলেছেন লিয়া সেডক্স? বন্ড সিরিজের ২৪তম ছবির জন্য বন্ডকন্যা হিসেবে এর আগে পেনেলোপের নামই শোনা গিয়েছিল। তবে এখন শোনা যাচ্ছে, সবাইকে ছাড়িয়ে এগিয়ে আছেন ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার ছবির তারকা লিয়া।
২০১৩ কান চলচ্চিত্র উৎসবে পাম দ’র জেতা এই ২৯ বছর বয়সী ফরাসি অভিনেত্রী ড্যানিয়েল ক্রেগের বিপরীতে অভিনয় করবেন বলে খবর দিয়েছে ‘এস শোবিজ’। এবারে ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্যাম মেন্ডেস। অবশ্য এর আগে পেনেলোপের পর হেলেন ফ্লানাগন, কেট আপটনের নামও শোনা গিয়েছিল। দেখা যাক, কোন খবরটা সত্যি হয়।
লিয়া এর আগে ইনগ্লোরিয়াস বাস্টার্ডস, মিডনাইট ইন প্যারিস, রবিন হুড, মিশন ইম্পসিবল: গোস্ট প্রটোকল-এর মতো হলিউড ছবিতে কাজ করেছেন। পিটিআই।