নতুন 'আয়রন ম্যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টনি স্টার্ক ও রিরি উইলিয়ামস
টনি স্টার্ক ও রিরি উইলিয়ামস

আয়রন ম্যান ভক্তদের জন্য নতুন খবর। মা​রভেল কমিক সিরিজের ছবি ‘সিভিল ওয়ার-২’–এর পর থেকে আর থাকছেন না আয়রন ম্যান টনি স্টার্ক। তাঁর জায়গায় আসছে নতুন চরিত্র রিরি উইলিয়ামস।
আয়রন ম্যান নামে পরিচিত ছবিগুলোতে এত দিন ​দর্শক টনি স্টার্ককেই আয়রন ম্যান হিসেবে দেখতেন। এবার নতুন চরিত্র রিরি উইলিয়ামসকেই দেখা যাবে পর্দায়। কৃষ্ণাঙ্গ একটি মেয়েই এই নতুন ‘আয়রন ম্যান’। ​টনি স্টার্কের (আয়রন ম্যান) চরিত্র করা রবার্ট ডাউনি জুনিয়র টুইট করে গল্পের এ নতুনত্বকে স্বাগত জানিয়েছেন।
রিরি উইলিয়ামসের চরিত্রটি ১৫ বছর বয়সী একটি কৃষ্ণাঙ্গ মেয়ের। দারুণ দক্ষ সে বিজ্ঞানে। মূলত সে টনি স্টার্কের চরিত্রটিকেই ধারণ করবে। মারভেল লেখক মাইকেল বেন্ডিস নিশ্চিত করেন, কমিক বইটির শেষ দিকে ‘সিভিল ওয়ার-২’ গল্পে টনি স্টার্কের চরিত্রটিকে রিরি উ​ইলিয়ামসের সঙ্গে সমন্বয় করা হবে।
ইন্ডিয়াটুডে