নাওমির 'আপত্তিকর' ছবি সরাল ইনস্টাগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাওমি ক্যাম্পবেল।
নাওমি ক্যাম্পবেল।

সম্প্রতি সুপার মডেল নাওমি ক্যাম্পবেলের একটি ছবি ‘আপত্তিকর’ বিবেচনা করে তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে দিয়েছে ইনস্টাগ্রাম। ছবি শেয়ারের এই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটটি নাওমির ছবি সরানোর কারণ হিসেবে যা জানিয়েছে, তা হলো— ইনস্টাগ্রামের যে নীতিমালা রয়েছে সেটির বিবেচনায় নাওমির এই ছবিটি ‘আপত্তিকর’।

ইনস্টাগ্রামে ছবি প্রকাশ (আপলোড বা পোস্ট) করার ক্ষেত্রে এর ব্যবহারকারীর জন্য ওয়েবসাইটটি যে নির্দেশনা দিয়েছে তাতে কোনো ধরনের নগ্ন বা অর্ধনগ্ন ছবি, পর্নো, অথবা যৌন উসকানিমূলক ছবি সেখানে প্রকাশ করা যাবে না।

নাওমির যে ছবিটি ইনস্টাগ্রাম সরিয়ে দিয়েছে সেটি এই ওয়েবসাইটে প্রকাশ করার পরও প্রায় ২০ ঘণ্টা সেখানেই ছিল। ওয়েবসাইটটি এরপর ছবিটি সরিয়ে দেয়।

এর আগে সংগীতশিল্পী রিয়ান্না ও মাইলি সাইরাসের ছবিও অপসারণ করেছিল ইনস্টাগ্রাম। সংগীতশিল্পী রিয়ান্না ও মাইলির ছবিও ইনস্টাগ্রাম ওয়েবসাইটটির নীতিমালার বিবেচনায় নগ্নতার দোষে দুষ্ট ছিল। এনডিটিভি। মিড-ডে।