নাম বদলাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইটানিক-এ লেনি উইলিয়ামসের অভিনয় নিশ্চয়ই এখনো মনে আছে আপনার? ডিপার্টেড, শাটার আইল্যান্ড, ক্যাচ মি ইফ ইউ ক্যান, উলফ অব ওয়াল স্ট্রিট...। ভাবছেন, সবই তো দেখা আছে। কিন্তু এই লেনি উইলিয়ামসটা আবার কে? আজ যাঁর লিওনার্দো ডিক্যাপ্রিও নামে বিশ্বজোড়া খ্যাতি, তাঁরই নাম কিন্তু হয়ে যেতে পারত লেনি উইলিয়ামস!
অভিনেতা হবেন বলে মাত্র ১১ বছর বয়সে এক এজেন্টের কাছে গিয়েছিলেন ডিক্যাপ্রিও। তখন সেই এজেন্ট পরামর্শ দেন নাম বদলের। আজকের হলিউডের শীর্ষ অভিনেতাদের একজন ডিক্যাপ্রিও সেই স্মৃতি রোমন্থন করে বলেছেন, ‘ওই এজেন্ট আমার নাম লেনি উইলিয়ামস রাখতে চেয়েছিলেন। ওনার মনে হয়েছে, আমার নামটা শুনলে মনে হয় আমি কোনো নৃগোষ্ঠীর কেউ। এ কারণে কেউ আমাকে কাজ দেবে না। এ কারণে আমার অভিনেতা হওয়ার স্বপ্ন বেশ কয়েক বছর পিছিয়ে গিয়েছিল।’ ফিমেলফার্স্ট।