নাম বদলে ফেলেছিলেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
জন্মের সময় তাঁর নাম ছিল রেজনাল্ড কেনেথ ডোয়াইট। স্যাক্সোপোনিস্ট এলটন ডিন ও কণ্ঠশিল্পী লঙ জন ব্যারড্রির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজের নাম ধারণ করেন এলটন জন
ছবি: রয়টার্স
২ / ১০
হলিউড তারকা ইদ্রিস এলবার আসল নাম ছিল ইদ্রিসা অ্যাকুনা এলবা। তিন অক্ষরের নাম বড় হয়ে যায় বলে তিনি নামটা কেটে ছোট করে ফেলেন
ছবি: রয়টার্স
৩ / ১০
রবার্ট অ্যালেন জিমারম্যান থেকে রবার্ট অ্যালেন। তারপর কবি ডিলান থমাসের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে রবার্ট হয়ে গেলেন বব এবং অ্যালেন কেটে যোগ করলেন ডিলান। তারপর সংগীতের দুনিয়ায় বব ডিলান গড়লেন ইতিহাস
ছবি: রয়টার্স
৪ / ১০
হোয়াকিন রাফায়েল বটম নামের শেষাংশ বদলে ভাইবোনদের সঙ্গে যাতে নামের মিল থাকে। এখন তিনি হোয়াকিন ফিনিক্স। যদিও তাঁর বোন জোডিন বটম এখনো বটম ধরে রেখেছেন
ছবি: রয়টার্স
৫ / ১০
নিকোলাস কিম কোপোলা কিংবদন্তি পরিচালক ফ্রান্সিস ফোর্ড কোপোলার ভাগনে। মামার সঙ্গে যাতে তাঁকে কেউ মিলিয়ে না ফেলে সে কারণে তিনি নাম বদলে হয়ে যান নিকোলাস কেইজ
৬ / ১০
মার্ক সিনক্লিয়ার নিজের নাম বদলের জন্য নিলেন বাবার নামের শেষাংশ ‘ভিনসেন্ট’, পরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ শুরু করার পর ডিজেল যুক্ত করেন নামের সঙ্গে। এখন তিনি ভিন ডিজেল নামে পরিচিত
ছবি: রয়টার্স
৭ / ১০
উইলিয়াম ব্র্যাডলি পিট। নামের প্রথম অংশ ফেলে দিলেন, দ্বিতীয় অংশের লি ফেলে হয়ে গেলেন ঝরঝরে ব্র্যাড পিট
ছবি: রয়টার্স
৮ / ১০
হোসে অ্যান্তনিও দোমিংগেস বানদেরার নাম এখন অ্যান্তনিও বানদেরাস। সেই বিখ্যাত ‘ডেসপারাডো’ ছবির নায়কের বয়স এখন ৬১ বছর
ছবি: রয়টার্স
৯ / ১০
থমাস ক্রুজ ম্যাপাথর ফোর এখন টম ক্রুজ। চমৎকার একটি নাম কেটেকুটে ছোট করেছিলেন তিনি। এখন সেই নামেই তাঁর জয়জয়কার
ছবি: রয়টার্স
১০ / ১০
কিট হ্যারিংটন ১১ বছর বয়সে নিজের নাম বদলে ফেলেছিলেন। এর আগে তিনি ছিলেন ক্রিস্টোফার কেটেসবি হ্যারিংটন
ছবি: রয়টার্স