নায়ক নাকি গায়ক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনি ডেপ
জনি ডেপ

নায়ক থেকে গায়ক বনে যাওয়ার বিষয়টি মোটেও পছন্দ করেন না হলিউডের অভিনেতা জনি ডেপ। অনেক দিন ধরেই পর্দা এবং পর্দার বাইরে অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও টুকটাক কাজ করেছেন তিনি। কিন্তু অভিনয় প্রতিভা দূরে সরিয়ে স্টেজে উঠে রীতিমতো শিল্পী হয়ে উঠতে চান না তিনি। ফিমেলফার্স্ট ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিনয়প্রীতির কথা জানালেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের জ্যাক স্প্যারোখ্যাত জনি ডেপ। 

জনি ডেপ এর আগে ম্যারিলিন ম্যানসন, কেইথ রিচার্ডস ও রায়ান অ্যাডামসের সঙ্গে স্টেজে গিটার বাজিয়েছেন। এ ছাড়া এক ডজনেরও বেশি ছবিতে তাঁকে গিটার হাতে দেখা গেছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছিল, শিগগিরই কি জনি ডেপ তাঁর মিউজিক ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন? 

দ্য সান অনলাইনকে জনি ডেপ বলেছেন, ‘পুরো বিষয়টি আমার কাছে স্বস্তিকর নয়। আমি নায়ক থেকে গায়ক বনে যাওয়ার কথা ভাবলে অসুস্থতা অনুভব করতে থাকি। আমি এ কথা ভাবতেই চাই না। বাজে একটি ধারণা এটি। যেহেতু এক ডজনের বেশি ছবিতে গিটার বাজিয়েছি, তাই বড়জোর সেটাই বাজাতে দেখা যেতে পারে।’

জনি ডেপ আরও বলেন, ‘যদিও সংগীত আমার জীবনের অংশ কিন্তু তাই বলে কখনো শুনবেন না যে এটা জনি ডেপের ব্যান্ড সংগীত। এ ধরনের কোনো বিষয় কখনো আসবে না।’