নারীকে যেতে হবে আরও বহুদূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটালি পোর্টম্যান
নাটালি পোর্টম্যান

হলিউডের তারকা অভিনেত্রী নাটালি পোর্টম্যান মনে করেন, হলিউডে নারীকে আরও বহুদূর যেতে হবে। তিনি মনে করেন, হলিউডে এখনো লিঙ্গবৈষম্য আছে, আর এ বিষয় নিয়ে যথেষ্ট আলোচনাও আছে। কিন্তু তা হটিয়ে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে আরও অনেকটা পথ যেতে হবে নারীদের।
সম্প্রতি পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, হলিউডে ছবির পরিচালনায় নারীদের কম উপস্থিতির বিষয়টি নিয়েই বেশি চিন্তিত তিনি।
নাটালি পোর্টম্যান বলেন, ‘আমার জন্য, আমার যত ধরনের সুযোগ-সুবিধা আছে, তা নিয়ে আমি আন্দোলিত। কিন্তু যথেষ্ট পরিমাণে নারী পরিচালকের ঘাটতির বিষয়টি আমাকে ভাবায়। আমাদের এখনো অনেক কাজ বাকি।’
নাটালি আরও বলেন, ‘আমি মনে করি আলোচনাটি এখন অনেক বিস্তৃতি পেয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হলো, এর পরও অনেক সময় ধরে সমস্যাটি অপরিবর্তিত রয়েছে। আমাদের আরও অনেকটা পথ যেতে হবে।’
যা হোক, লিঙ্গবৈষম্যের বিষয়টি যে আলোচিত হচ্ছে এ জন্যই খুশি পোর্টম্যান। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই এ অবস্থার উন্নতি হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস।