নায়ক বা খলনায়ক, ‘খ্যাপাটে’ এক অভিনেতার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নায়ক, খলনায়ক কী জলদস্যু—অবলীলায় মানিয়ে যান তিনি
ছবি: সংগৃহীত

তাঁর অভিনয় নিয়ে সংশয় ছিল না কখনোই। নায়ক, খলনায়ক কী জলদস্যু—অবলীলায় মানিয়ে যান তিনি। প্রায় চার দশকের ক্যারিয়ারে কাজ করেছেন প্রায় সব বড় পরিচালকের সঙ্গেই। জনি ডেপকে নিয়ে ঝামেলা একটাই—সিনেমার বাইরে নানা নেতিবাচক কারণে প্রায়ই খবরের শিরোনাম হন তিনি। কখনো নিষিদ্ধ মাদক ব্যবহার, কখনো পোষা প্রাণী নিয়ে বেআইনিভাবে অন্য দেশে প্রবেশ, কখনো স্ত্রী বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। সব মিলিয়ের চলচ্চিত্রে সাফল্যের সঙ্গে অভিনেতার বদনামও ছড়িয়েছে সমানভাবে। তবে সে যা–ই হোক, ৫৯ বছর বয়সী জনি ডেপ এক চরিত্র বটে। ৯ জুন অভিনেতার জন্মদিন।

মামলা জয়ের পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে
ছবি: সংগৃহীত
১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে জন্ম নেওয়া জনির অভিষেক ১৯৮৪ সালে
ছবি: সংগৃহীত

নিশ্চিতভাবেই এবারের জন্মদিনটা অন্য রকম কাটবে তাঁর। কারণ, গত সপ্তাহেই সাবেক স্ত্রী আম্বার হার্ডের বিরুদ্ধে নির্যাতনের মামলা থেকে রেহাই পেয়েছেন। এ ঘটনা তাঁর ক্যারিয়ারকে নতুনভাবে চাঙা করবে। কারণ, তাঁর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ ওঠার পর বেশ কয়েকটা সিনেমা থেকে বাদ পড়েছিলেন। এখন অনেক নির্মাতাই আবার আগ্রহী হচ্ছেন জনিকে নিয়ে ছবি বানাতে। মামলা জয়ের পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। কনসার্টে অংশ নিতে সপ্তাহখানেক ধরে যুক্তরাজ্যে আছেন অভিনেতা। কিন্তু ভক্তদের কারণে তাঁর হোটেলে টেকাই যেন দায়। অভিনেতার ভক্তরা বার্মিংহামের হোটেলটিতে এত ভিড় করছিলেন যে কর্তৃপক্ষ বাধ্য হয়ে তাঁকে অন্যত্র সরিয়ে দেয়।

২০১১ সালে আম্বারের সঙ্গে শুটিংয়ে জনি
ছবি: সংগৃহীত
ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর চরিত্রে অভিনয় তাকে নিয়ে যায় খ্যাতির শিখরে
ছবি: সংগৃহীত

১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে জন্ম নেওয়া জনির অভিষেক ১৯৮৪ সালে, জনপ্রিয় হরর ছবি ‘আর নাইটমেয়ার অন এলম স্ট্রিট’ দিয়ে। ১৯৮৭ থেকে ১৯৯০ পর্যন্ত প্রচারিত টিভি সিরিজ ‘২১ জাম্প স্ট্রিট’-এর কল্যাণে তরুণদের মধ্যমণিতে পরিণত হন। ১৯৯০ দশকে ‘ক্রাই-বেবি’, ‘বেনি অ্যান্ড জন’, ‘ডেড ম্যান’, ‘এড উড’-এর মতো সিনেমায় অভিনয় করলেও সারা দুনিয়াব্যাপী ব্যাপক পরিচিত পান ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমা সিরিজ দিয়ে। এই সিনেমাগুলোতে জলদস্যু ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর চরিত্রে অভিনয় তাকে নিয়ে যায় খ্যাতির শিখরে। ২০১২ সালে জনি ছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ চলচ্চিত্র তারকা। এক বছরে ৭৫ মিলিয়ন ডলার আয় করে গিনেস রেকর্ডে নাম তোলেন।
ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন অভিনেতা। ১৯৮৩ সালে প্রথম বিয়ে করেন লরি অ্যালিসনকে। সেই বিয়ে টেকে মাত্র দুই বছর। ১৯৯৮ সাল থেকে ২০১২ পর্যন্ত তাঁর প্রেম ছিল ফরাসি গায়িকা ভানেসা পারাডিসের সঙ্গে। সেই সম্পর্কে তাঁদের দুই সন্তানও আছে। যার একজন অভিনেত্রী লিলি-রোজ-ডেপ। এরপর ২০১৩ সালে প্রেম হয় আম্বার হার্ডের সঙ্গে। এরপর বিচ্ছেদ-মামলা মিলিয়ে নানা ঝামেলার মধ্যে দিয়ে গেছেন।

আরও পড়ুন
ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন অভিনেতা
ছবি: সংগৃহীত
অভিনেতার সঙ্গে গানটাও ভালোই করেন জনি
ছবি: সংগৃহীত

অভিনেতার সঙ্গে গানটাও ভালোই করেন জনি। দুর্দান্ত গিটার বাজান। মঞ্চে বাজিয়েছেন ওয়েসিস, মেরিলিন ম্যানসনমহ অনেক ব্যান্ড ও শিল্পীর সঙ্গে। গত সপ্তাহে তিনি ব্রিটিশ গিটারিস্ট জেফ বেকের সঙ্গে বাজিয়েছেন। এরপরই ঘোষণা এসেছে অভিনেতার অ্যালবামের; যা মুক্তি পাবে আগামী মাসে।
স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, অভিনেতার ক্যারিয়ারের ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করতে চলেছেন মাদক পাচার নিয়ে তথ্যচিত্র দিয়ে। ‘বোস্টন জর্জ’ তথ্যচিত্রটি মুক্তি পাবে ২২ জুলাই। ৫৯ বছর বয়সী এ অভিনেতা আরও অনেক দিন চলচ্চিত্রে অভিনয় করতে পারেন। ক্যারিয়ার শেষে মানুষ কীভাবে তাঁকে মনে রাখবে বলা মুশকিল। তবে নামের সঙ্গে যে ‘খ্যাপাটে’ বিশেষণ থাকবে, তা এ পর্যন্ত তাঁর ক্যারিয়ার-গ্রাফের দিকে তাকালে বলেই দেওয়া যায়।