নিকোল লজ্জা পান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাপুটে অভিনেত্রী, দেখতে আকর্ষণীয়, স্ত্রী কিংবা মা হিসেবেও বেশ। একেবারে পরিপূর্ণ যাকে বলে। কিন্তু একটি বিষয়ে দুর্নাম রয়েছে নিকোল কিডম্যানের। তা হলো, ভক্তদের সঙ্গে তাঁর রসায়ন বড্ড গোলমেলে। একটা সময় ছিল, ভক্তদের সঙ্গে একেবারেই ছবি তুলতেন না অস্ট্রেলীয় এ অভিনেত্রী। কারণ একটাই, কেমন জানি লজ্জা লজ্জা লাগে তাঁর! তবে এখন সেই জড়তা অনেকটাই কাটিয়ে উঠেছেন নিকোল কিডম্যান। এখন ভক্তদের সঙ্গে সুযোগ মিললেই কথা বলেন, হাত মেলান, হাসি বিনিময় করেন। তবে ছবি তোলার জড়তাটা এখনো কাটেনি তাঁর।
সম্প্রতি এক টিভি শোয়ে নিকোল জানান, কোনো বড় অনুষ্ঠানে গেলে একটু আধটু ছবি তোলেন ভক্তদের পাশে দাঁড়িয়ে। তবে তাতেও দারুণ বিব্রত বোধ করেন এ তারকা। তিনি বলেন, ‘এটা আমার তারকাসুলভ মেজাজ নয়। এটি চারিত্রিক সীমাবদ্ধতা মাত্র। একে বদলানোর চেষ্টা সব সময়ই করে চলছি আমি।’
এস শোবিজ