নিকোলাস কেজের বিচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোলাস কেজ ও এলিস কিম
নিকোলাস কেজ ও এলিস কিম

তৃতীয়বারের মতো ঘর ভাঙল হলিউড অভিনেতা নিকোলাস কেজের। খবরটা গুজব বলে আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, নিকোলাস কেজের একজন মুখপাত্রই নিশ্চিত করেছেন বিচ্ছেদের বিষয়টি। নিকোলাস কেজ ও এলিস কিম নাকি কার্যত আলাদা থাকছেন সেই জানুয়ারি থেকেই। এবারে শুধু খবরটা নিশ্চিত করলেন অস্কার বিজয়ী এই অভিনেতার মুখপাত্র। আগামী আগস্টে কেজ ও কিম জুটির বিয়ের ১২ বছর পূর্ণ হওয়ার কথা ছিল।
২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁয় পরিচয় হয় নিকোলাস কেজ (৫২) ও এলিস কিমের (৩২)। ওই রেস্তোরাঁয় কাজ করতেন এলিস। পরিচয়ের অল্প কদিনেই বিয়ে করেন তাঁরা। এই জুটির ১০ বছর বয়সী একটি সন্তানও আছে।
এটি ছিল নিকোলাস কেজের তৃতীয় বিয়ে। এর আগে লিসা ম্যারি প্রিসলি ও প্যাট্রিসিয়া আরকেটের সঙ্গে সংসার করেছেন এই অভিনেতা। লিসা ম্যারি প্রিসলির সঙ্গে বিয়ে টিকে ছিল মাত্র চার মাস।
‘লিভিং লাসভেগাস’ (১৯৯৬) ছবিতে অভিনয় করে অস্কার জেতেন নিকোলাস কেজ।
সূত্র: পিপল
‘পিপল’ অবলম্বনে ইকবাল হোসাইন চৌধুরী