নিকোলের ভালোবাসাই শক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডে অভিনয়জীবনের বয়স তো কম না। গুনে গুনে ৩৪ বছর। ছোট-বড়, দুই পর্দাতেই বিচরণ। অস্কারও বগলদাবা করেছেন। কিন্তু শুরু থেকে নাকি মোটেও আত্মবিশ্বাসী ছিলেন না নিকোল কিডম্যান। বয়স যত বেড়েছে, ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়েছেন, আত্মসম্মানবোধ এসেছে। আর এর জন্য তিনি গায়ক স্বামী কিথ আরবানের ভালোবাসাকেই মুখ্য বলে মনে করছেন। ভালোবাসাই নাকি শক্তি বাড়িয়ে দেয়, এমন দাবি করলেন ‘লায়ন’ ছবির তারকা।
নিকোল বলেন, ‘আমি শৈশব বা কিশোর বয়সে সন্তুষ্ট ছিলাম না। এমনকি বিশের কোঠাতেও। আত্মবিশ্বাস বাড়ে যখন আপনার বয়স বাড়ে। বিশেষ করে তখন, যখন আপনি একটি ভালোবাসার সম্পর্কে জড়িয়ে থাকেন। সবকিছুর শক্তি বাড়ে।’ তিনি জানান তাঁর আশপাশের মানুষদের সমর্থনই তাঁকে নিরাপত্তা দেয়। নিকোল আরও বলেন, ‘আত্মসম্মান গড়ে তোলা জরুরি। এবং কিথ এটার অনেক বড় একটা অংশ।’ টাইমস অব ইন্ডিয়া