নিখোঁজ সুইফট!

শেষ গান করলেন যুক্তরাষ্ট্রের হোস্টনে। নিউইয়র্ক ফিটনেস ক্লাবে তাঁকে দেখা গিয়েছিল গত ফেব্রুয়ারিতে, তা-ও তো দুই মাস আগের কথা। এরপর আর দেখা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেই তাঁর কোনো নতুন ছবি কিংবা ভিডিও। কোথায় গেলেন টেলর সুইফট? গত ফেব্রুয়ারি থেকে একদমই কোনো আলোচনায় নেই তিনি। সুইফট কি তবে নিখোঁজ?
এখন কী হবে? শুনতে পাওয়া যাবে না আর সুইফটের গান? ভক্তরা শান্ত হোন। আছে সুখবর। সুইফট আছেন। হারিয়ে যাননি। তাঁদের জন্যই নতুন অ্যালবামের কাজে ব্যস্ত। হলিউড লাইফ ডটকমের একটি সূত্র জানিয়েছে, সুইফট ইদানীং ব্যস্ত নিউইয়র্ক, ন্যাশভিল ও লস অ্যাঞ্জেলেস শহরে। তিন শহরের তিনটি স্টুডিওতে ঘুরে ঘুরে নতুন গানের কাজ করছেন। একদম ফুরসত পাচ্ছেন না। ইচ্ছা করে নিজেকে আড়াল করে রাখেননি তিনি। সুইফটের এক কাছের সূত্র বলল, ‘ভক্তদের সেরা গানটি উপহার দিতে দারুণ রোমাঞ্চিত টেলর। কঠোর পরিশ্রম করছেন। নতুন গান উপহার দিতে আর তর সইছে না। শিগগিরই নতুন অ্যালবামটি বাজারে আসবে।’ তাহলে সেই নিখোঁজ সংবাদ? এ বিষয়ে জেনে নাকি টেলর হেসেই খুন।
সূত্র: এসশোবিজ।