নিজেকে ধন্যবাদ জানালেন অ্যালিসন জ্যানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালিসন জ্যানি
অ্যালিসন জ্যানি
>
  • সেরা পার্শ্ব–অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যালিসন জ্যানি।
  • ‘আই, টনিয়া’ ছবিতে অভিনয়ের জন্য এবার অস্কার পেয়েছেন তিনি।

৯০তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব–অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যালিসন জ্যানি। ‘আই, টনিয়া’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এবার অস্কার পেয়েছেন তিনি। পুরস্কার পেয়ে প্রথমেই নিজেকে ধন্যবাদ জানান। তাঁর কথা শুনে হাসিতে ফেটে পড়ে পুরো মিলনায়তন। পরে অবশ্য জ্যানি একাডেমি কর্তৃপক্ষ ও তাঁর ছবির পুরো দলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই বিভাগে অন্য মনোনীতরা হলেন মেরি জে ব্লাইজ (মাডবাউন্ড), লেজলি ম্যানভিল (ফ্যান্টম থ্রেড), লরি মেক্যাফ (লেডি বার্ড), অক্টাভিয়া স্পেনসার (দ্য শেপ অব ওয়াটার)।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় আজ ৫ মার্চ ভোরে বসেছে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর। গতবারের মতো এবারের আসরও উপস্থাপনা করছেন জিমি কিমেল। বিশ্বের ২২৫টিরও বেশি দেশে এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশের দর্শকেরা স্টার মুভিজ চ্যানেলেও অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারছেন।