নিজেকে পরিণত মনে করছেন লোপেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লোপেজ
জেনিফার লোপেজ

ডব্লিউ ম্যাগাজিনের আগামী সংখ্যার জন্য সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন গায়িকা ও হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজ। সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগের চেয়ে এখন তিনি অনেক বেশি পরিণত। এতেই তিনি বেশ খুশি।

বয়স যখন কুড়ি আর ত্রিশের ঘরে তখন নিজের প্রতি তাঁর আত্মবিশ্বাস প্রায় ছিলই না বলা চলে। কখনো নিজেকে সুন্দরী মনে হতো না লোপেজের। কিন্তু চল্লিশ বছর বয়স পার হওয়ার পর থেকে নিজেকে নাকি আত্মবিশ্বাসী মনে হচ্ছে তাঁর। এখন নিজের মুখের দাগও তাঁর যেন খুব সুন্দর লাগে!
অভিজ্ঞতা থেকে লোপেজ জানালেন, যাঁদের বয়স বিশ বছরের মধ্যে সেসব পুরুষ খুব বেশি আত্মবিশ্বাসী হয় আর নারীরা অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভোগে। অপরদিকে, চল্লিশের ঘরে বয়স আসার পরেই নারী-পুরুষের এই বৈশিষ্ট্যটা যেন ঠিক উল্টো হয়ে যায়। তিনি বলেন, ‘নারীদের এই পরিবর্তনটাই তাঁদের আরও সুন্দর করে তোলে।’
মার্কিন এই তারকার বয়স এখন ৪৭। তাই জানালেন এখন তিনি পরিণত, আত্মবিশ্বাসী এবং আরও সুন্দর।
ইয়াহু সেলিব্রিটি