নিজেকে 'অদ্ভুত' বললেন অ্যামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যামি অ্যাডামস-ড্যারেন
অ্যামি অ্যাডামস-ড্যারেন

‘দ্য নকটারনাল অ্যানিমেল’ অভিনেত্রী নিজেকে চুপচাপ ও কিছুটা অদ্ভুত মনে করেন। তাঁর ধারণা, তাঁর চেয়ে স্বামী ড্যারেনকেই মানুষ বেশি পছন্দ করে।

অ্যামি অ্যাডামস মনে করেন, তিনি খুব বাস্তববাদী, আর ড্যারেন কিছুটা আবেগী। আর দুজনের দুই স্বভাবই নাকি সংসারের ভারসাম্য রক্ষা করছে। এই ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’ তারকার বক্তব্য, ‘আমার স্বামী এ কথা শুনলে আমাকে খুন করবে। কিন্তু এটাই সত্য, সে একটুও বাস্তববাদী নয়। ড্যারেন একজন শিল্পী। সে ছবি আঁকে, গান গায়। সে এক কথায় অসাধারণ। আমার মনে হয়, এ জন্যই মানুষ আমার চেয়ে তাঁকে বেশি ভালোবাসে।’

এ বিষয়টি নিয়ে নাকি দুজনের মধ্যে মধুর খুনসুটিও হয় মাঝেমধ্যে।

৪২ বছর বয়সী এ অভিনেত্রী বলেন, ‘যেকোনো দাওয়াতে আমি খুব গম্ভীর থাকি। কিন্তু আমার স্বামী আমার চেয়ে অনেক মিশুক।’

২০১৫ সালে অভিনেতা ড্যারেনকে বিয়ে করেন অ্যামি। তাঁদের সংসারে একটি মেয়েও আছে। আইএএনএস।