নিন্দুকে ভীত নন ক্রিস্টেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টেন স্টুয়ার্ট
ক্রিস্টেন স্টুয়ার্ট

একজন অভিনেতার অভিনয় কারও ভালো না-ও লাগতে পারে। ব্যাপারটা ঘটতে পারে টোয়াইলাইট ছবির নায়িকা ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গেও। তাই বলে কি তিনি চিন্তিত? মোটেই না। বিষয়টিকে বেশ স্বাভাবিকভাবেই নিয়ে থাকেন তিনি৷ টোয়াইলাইট সিরিজে প্রধান চরিত্রের এই অভিনেত্রী জানিয়েছেন, যাঁরা তাঁর অভিনীত প্রথম দিকের ছবিগুলো দেখে তাঁর বিচার করেন, তাঁদের নিয়ে কোনো মাথাব্যথা নেই তাঁর।
‘সত্যি বলতে কি, আমি এসব বিষয় নিয়ে মাথা ঘামাই না। আমি ঠিক আছি। আমি যা করছি, তা নিয়ে আমি সন্তুষ্ট।’ সম্প্রতি ডেইলি বিস্টকে এমনটিই বলেছেন ২৪ বছর বয়সী এই অভিনেত্রী। তিনি আরও জানান, তিনি নিশ্চিত, অনেকেই তাঁর সবগুলো ছবিকেই অপছন্দ করেন, এমনকি টোয়াইলাইটও। বলেছেন, ‘এটা কোনো ব্যাপারই নয়। আমার ছবি দেখতে হবে না।’
স্টুয়ার্টকে ভবিষ্যতে দেখা যাবে ক্লাউডস অব সিলস মারিয়া, স্টিল অ্যালাইস এবং ক্যাম্প এক্স-রে ছবিতে। পিটিআই