নিলামে কেটি পেরির প্রেমপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি পেরি
কেটি পেরি

কেটি পেরির বয়স তখন ১১। ওইটুকুন বয়সেই বেশ কয়েকটি প্রেমপত্র লিখে ফেলেছিলেন ক্রিস্টোফার নামে এক যুবককে। ১৯৯৫ সালে লেখা সেসব চিঠি এতকাল পর নিলামে উঠছে আগামী মাসে। যুক্তরাষ্ট্রের এই গায়িকা-অভিনেত্রীর লেখা প্রেমপত্রগুলোর মালিক হতে চাইলে আপনাকে ৮০০ ডলারের বেশি খরচ করতে হতে পারে। চিঠির কিছু কিছু অংশ প্রকাশ করে এরই মধ্যে নিলাম আয়োজকেরা কেটি-ভক্তদের আগ্রহ জাগিয়ে তুলেছেন। যেমন একটি চিঠির শুরুটা এমন: ‘প্রিয় ক্রিস্টোফার, আমি তোমার ঠিকানা পেয়েছি খুব বিশেষ একজনের কাছ থেকে, তিনি তোমার মা! তিনি বাসে আমার সামনে বসেছিলেন। তাঁর কাছে যখন বলছিলাম আমি তোমাকে পছন্দ করি, তখনো তাঁর পরিচয় জানতাম না। আমি খুবই বিব্রত হয়েছি এবং তাঁর পরামর্শেই তোমাকে লিখছি...।’ জিনিউজ।