নিলামে মনরোর সোনালি চুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিলিন মনরো
মেরিলিন মনরো

মেরেলিন মনরো তাঁর শেষ ছবি ‘সামথিংস গট টু গিভ’ আসলে শেষ করতে পারেননি। অসুস্থতার কারণে ছবিটি থেকে শেষমেশ বাদই দিতে হয়েছিল তাঁকে। তাই তাঁর শেষ ছবি বলা হয় ‘দ্য মিসফিটস’কে। সেই ছবিতে তাঁর সোনালি প্যাঁচানো চুল নজর কেড়েছিল সবার। যদিও সেটি ছিল পরচুলা। কিন্তু তবুও তো তা কালজয়ী অভিনয়শিল্পীর। আর তাই সেই পরচুলা বিক্রি হতে যাচ্ছে নিলামে।
মনরোর এই সোনালি পরচুলার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস আয়োজন করছে নিলামের। আজ থেকে শুরু হচ্ছে নিলাম প্রক্রিয়া। হেরিটেজ অকশনস ১৯৯৯ সালে ‘দ্য পারসোনাল প্রোপার্টি অব মেরেলিন মনরো’ শিরোনামের নিলাম অনুষ্ঠান থেকে এই পরচুলাটি কেনে ২৯ হাজার ৯০০ ডলারে। এখন হেরিটেজ অকশনস কমপক্ষে ২০ হাজার ডলার দাম নির্ধারণ করে পরচুলাটি নিলামে তুলবে।
পরচুলাটি হালকা কোঁকড়ানো ধাঁচের। পাঁচটি আলাদা প্যাঁচানো চুলের বিন্যাস এই পরচুলাটির বিশেষ সৌন্দর্য। প্রকৃত বাক্সসহ পরচুলাটি নিলামে তোলা হবে।
টিএমজি, হেরিটেজ অকশনস