পরবর্তী 'বন্ড' টম হিডলস্টোন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম হিডলস্টোন
টম হিডলস্টোন

‘থর’ তারকা টম হিডলস্টোনকে হয়তো দেখা যেতে পারে পরবর্তী বন্ড সিরিজে। হলিউডে এমন খবরই চাউর হয়েছে। সম্প্রতি জেমস বন্ড সিরিজের পরিচালক স্যাম মেন্ডিস ও প্রযোজক বারবারা ব্রোকোলির সঙ্গে দেখা গেছে এই ব্রিটিশ অভিনেতাকে। আর সেই থেকেই এই খবরের সূত্রপাত। একটি সূত্র জানিয়েছে, টম, বারবারা ও স্যাম মিলে কী নিয়ে যেন সভা বসিয়েছিলেন। তাঁরা প্রায় দুই ঘণ্টা ধরে আলোচনা করেছেন। তবে খুব গম্ভীর কিছু নিয়ে তাঁদের কথা হয়েছে বলে মনে হয় না। হাসি-আনন্দেই সময় কাটিয়েছেন তিনজন।
সম্প্রতি ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিয়ালে একজন গুপ্তচরের চরিত্রে অভিনয় করে টম তাঁর ভক্তদের মুগ্ধ করেছেন। খুব শিগগির তাঁকে দেখা যেতে পারে জেমস বন্ডের ভূমিকায়। সুদর্শন এই অ্যাভেঞ্জারস তারকাকে বন্ডের চরিত্রে বেমানান লাগার কথা নয়। এ জন্যই হয়তো ছবিটির নির্মাতা তাঁকেই নতুন ‘বন্ড’ বানানোর কথা ভাবছেন।
বন্ড সিরিজের শেষ ছবি স্পেকট্রা মুক্তি পেয়েছে ২০১৫ সালে। সেখানে জেমস বন্ড হয়েছিলেন ড্যানিয়েল ক্রেইগ। এর আগেও একাধিকবার বন্ড সিরিজে কাজ করেছেন তিনি। আগেই জানিয়ে দিয়েছিলেন আর বন্ড হবেন না তিনি, স্পেকট্রাই বন্ড সিরিজে তাঁর শেষ কাজ। হাফিংটন পোস্ট