পরলোকে 'কিং অব কমেডি' জেরি লুইস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরি লুইস
জেরি লুইস

তিনি ছিলেন মেধাবী, এ কথা স্বীকার করবে যে-কেউ। একই সঙ্গে কাজ করেছেন মঞ্চে, চলচ্চিত্রে, টেলিভিশনে ও রেডিওতে। চিত্রনাট্য লেখা থেকে শুরু করে ছবি পরিচালনা, এমনকি প্রযোজনাও করেছেন। হাস্যরসাত্মক অভিনয়ের জন্য তাঁকে ‘কমেডির দৈত্য’ হিসেবেও ডাকা হতো। গতকাল রোববার লাস ভেগাসের বাড়িতে ৯১ বছর বয়সে মারা গেছেন এই অভিনেতা।

‘দ্য নাটি প্রফেসর’ ছবিতে জেরি লুইস
‘দ্য নাটি প্রফেসর’ ছবিতে জেরি লুইস

জেরি লুইসের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মুখপাত্র ক্যান্ডি কাজাউ। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ সতীর্থরা। শোবিজের অনেক তারকাই সামাজিক যোগাযোগের মাধ্যমে জানাচ্ছেন জেরির প্রতি শোক ও শ্রদ্ধা।

তরুণ বয়সের জেরি লুইস
তরুণ বয়সের জেরি লুইস

জেরি লুইসের বিখ্যাত ছবির মধ্যে আছে ‘দ্য নাটি প্রফেসর’। এ ছাড়া ‘ইটস আ ম্যাড ম্যাড ম্যাড ম্যাড ওয়ার্ল্ড’, ‘দ্য কিং অব কমেডি’ ছবিগুলো দিয়েও চিরস্মরণীয় হয়ে আছেন তিনি। সূত্র: নিউইয়র্ক টাইমস, ইয়াহু ডটকম।